‘অন্য হাউসে কাজ জোটে না, তাই চিরসখা চালানোর আপ্রাণ চেষ্টা রাজা, ভিভানের’, ‘মুখে মেক আপ দিয়ে লীনার সিরিয়ালে অভিনয় করেন, আর মেকআপ ছাড়া লীনার হয় দালালি’ সোশ্যাল মিডিয়ায় নজির বিহীন কটা’ক্ষের শিকার রাজা, ভিভান

টলিউডে অস্বস্তির আবহ যেন কাটছেই না। একের পর এক বিতর্ক, বৈঠক আর সিদ্ধান্ত, সব মিলিয়ে বিনোদন দুনিয়ার অন্দরে জমে উঠেছে চাপা উত্তেজনা। বিশেষ করে সাম্প্রতিক ঘটনাকে ঘিরে অর্থাৎ রাহুল অরুণোদয় ব্যানার্জীর মৃত্যুতে শিল্পীদের মধ্যে যেমন উদ্বেগ, তেমনই দর্শকমহলেও তৈরি হয়েছে নানা প্রশ্ন। কী ঘটছে পর্দার আড়ালে? কেন হঠাৎ করে এতগুলো জনপ্রিয় ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠল? এই সমস্ত প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ার অন্দরমহলে, শুধু তাই নয় অভিনেতার মৃত্যুতে কাদের গাফিলতি ছিল সেই প্রশ্ন ঘটছে চারিদিকে

৭ এপ্রিলের বৈঠকের ওই বৈঠকের পর ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে। আর সেই সিদ্ধান্তের জেরেই আচমকা বন্ধ হয়ে যায় ‘চিরসখা’, ‘ভোলে বাবা পার করেগা’ এবং ‘কনে দেখা আলো’-র মতো জনপ্রিয় ধারাবাহিক। ফলে রাতারাতি কাজ হারান বহু শিল্পী ও টেকনিশিয়ান। ৮ এপ্রিল সকাল থেকেই এই সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়, আর তারই রেশ গিয়ে পৌঁছয় একাধিক গুরুত্বপূর্ণ দফতরে।

এই পরিস্থিতিতে কাজ হারানো শিল্পীরা প্রথমে পৌঁছন লীনা গঙ্গোপাধ্যায়ের দপ্তরে, সেখানে নিজেদের অসন্তোষ এবং উদ্বেগের কথা জানান তাঁরা। এরপর ভিভান ঘোষ, রাজা গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায় সরাসরি আর্টিস্ট ফোরামে গিয়ে দেখা করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর সঙ্গে। তাঁদের একটাই দাবি তদন্ত হোক, কিন্তু তার জন্য কেন ১০০-১৫০ জন মানুষের জীবিকা একসঙ্গে বিপন্ন হবে? এই প্রশ্নই বারবার উঠে আসে তাঁদের বক্তব্যে।

এই ঘটনার মাঝেই আবেগঘন পরিস্থিতি তৈরি করেন রাজা গোস্বামী। একটি ভিডিও বার্তায় তিনি এক টেকনিশিয়ানের আত্মহত্যার আশঙ্কার কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন। তবে এখানেই থামেনি বিতর্ক। সমাজমাধ্যমে একাংশ নেটিজেন প্রশ্ন তুলতে শুরু করেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সময় কেন তাঁকে এতটা সক্রিয় দেখা যায়নি? এই প্রশ্নের উত্তরে রাজা জানান, তিনি এবং তাঁর স্ত্রী মধুবনী শ্মশানে উপস্থিত ছিলেন, তবে সেটিকে প্রচারের আলোয় আনতে চাননি। অন্যদিকে, ভিভান ঘোষ জানিয়েছেন, প্রসেনজিৎ তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, ফলে সমস্যা মিটবে বলেই আশা করছেন তাঁরা।

আরও পড়ুনঃ রাহুল অরুণোদয়কে শ্রদ্ধাঞ্জলি, বদলে গেল তাঁর ছবির নাম! প্রয়াত অভিনেতার স্মৃতিতে ব্যতিক্রমী উদ্যোগ, দেখানো হবে বিনামূল্যে! টলিপাড়ায় শোকের আবহে বড় সিদ্ধান্ত!

তবে পরিস্থিতি এখানেই থেমে নেই। বরং বিতর্ক আরও ঘনীভূত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘অন্য হাউসে কাজ জোটে না, তাই চিরসখা চালানোর আপ্রাণ চেষ্টা’, কিংবা ‘মুখে মেকআপ দিয়ে অভিনয়, আর মেকআপ ছাড়া দালালি’ এই ধরনের কটাক্ষে সরব হয়েছে একাংশ। সরাসরি আক্রমণের মুখে পড়েছেন রাজা গোস্বামী ও ভিভান ঘোষ। ফলে টলিউডে এখন শুধু কাজের সংকট নয়, ইমেজ ও সম্মানের লড়াইও সমান তালে চলছে। এই পরিস্থিতিতে আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই জট কতটা দ্রুত কাটে, সেদিকেই এখন তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রিসহ সাধারণ মানুষের।

You cannot copy content of this page